শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : নিহত সাদ্দাম হোসেন ও পরিবারের আহাজারি
ছবি : নিহত সাদ্দাম হোসেন ও পরিবারের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের গুলিতে সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কান্দিপাড়ায় লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের ৩ জনকে গুলি করে আহত করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি  বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে দিলীপ গ্রুপের লোকজন সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই সাদ্দামকে হত্যা করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ জানান, সাদ্দাম সবসময় তার সঙ্গেই থাকে। রাতে লায়ন শাকিল তার গ্রুপকে লক্ষ্য করে গুলি করলে সাদ্দাম এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ভোরের আকাশকে জানান, কান্দিপাড়ার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

এর আগে বুধবার সন্ধ্যায় কান্দিপাড়া মাদরাসা রোড এলাকায় দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের ওপর লায়ন শাকিলের নেতৃত্বে গুলি চালানোর ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। নিহত সাদ্দাম দেলীপ গ্রুপের সমর্থক ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

উল্লেখ্য, নানা কারণে ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কান্দিপাড়া এলাকাটি সবসময় আলোচিত। বেশ কিছুদিন শান্ত থাকার পর আবারো জায়গাটি নেতিবাচক খবরের শিরোনামে উঠে এসেছে। নাগরিক সমাজ মনে করেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সদা তৎপর থাকতে হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

যুবক নিহতব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: