শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে অংশীজনদের আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা লিগ্যাল এইড কমিটির সাথে “স্পিক আপ” প্রকেল্পের কমিউনিটি প্রতিনিধি, সিএসও, ইউথ গ্রুপ এবং শিশু দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের মাননীয় জেলা ও দায়রা জজ জনাব আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার নুসরাত জাহান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, জেল সুপার, মোহাম্মদ রফিকুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিনা আক্তার, সিটি কর্পোরেশনের উপসচিব মোসা:মুসফিকা হাসসীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সামসুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান কামাল এবং মেডিক্যাল অফিসার(জেলা সিভিল সার্জন) ডা.সাবরিনা মোহনা।

আলোচনা সভায় বক্তারা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা কার্যক্রম আরও সহজলভ্য ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সুলভ আইনি সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন এবং লিগ্যাল এইড সেবার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

এ কার্যক্রমে অর্থ সহায়তা প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন, কারিগরি সহায়তা দিয়েছে টেরে ডেস হোমস এবং কৌশলগত বাস্তবায়ন করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সভাটি অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে লিগ্যাল এইড সেবার পরিধি ও মানোন্নয়নের আশাবাদ ব্যক্ত করে শেষ হয়।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুর

শেয়ার করুন: