শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক হত্যা

ধনবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিবাদ ও দোয়া

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে  হামলার প্রতিবাদে  টাঙ্গাইলের ধনবাড়ী  উপজেলা মডেল প্রেস ক্লাবে প্রতিবাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় ধনবাড়ী  উপজেলা মডেল প্রেস ক্লাবের আয়োজনে মধুপুর প্রেস ক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেস ক্লাব, ধনবাড়ী-মধুপুর প্রেসক্লাব এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন ।

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসানের (সোহান) সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মধুপুর প্রেস ক্লাবের সহসভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ ।প্রতিবাদ ও শোক সভায় সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঘাটাইল  প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক হাসান, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন,কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী,

বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি কে.এম শামীম,মধুপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আনসার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. নাজিবুল বাশার, কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন জনী,ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মো. পলাশ ইসলাম,

ধনবাড়ী-মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন,প্রচার সম্পাদক মো. জাহিদ সরকার,এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, টাঙ্গাইলের  "সময়ের সাহিত্যকণ্ঠ"-এর  সদস্য সজীব আনোয়ার, এসময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান.শিক্ষা ও  সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ,কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সদস্য রাকিব হাসান,মো:আবদুল্লাহ সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে,সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তার  জন্য ভয়ংকর বার্তা ।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলার করা হচ্ছে তা বন্ধ করতে হবে । বক্তব্য শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় ।  

টাঙ্গাইলের  বিভিন্ন উপজেলা হতে আগত সাংবাদিক নেতৃবৃন্দের অংশ গ্রহণে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ ও শোক সভাটি সাংবাদিকদের ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সম্পাদক।।

ভোরের আকাশ/মো.আ.

সাংবাদিক তুহিন হত্যাপ্রতিবাদটাঙ্গাইলপ্রেসক্লাব

শেয়ার করুন: