শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপির শোক ও দোয়া কর্মসূচি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ ভোর ৬টায়, ফজরের নামাজের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরা জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মাগুরা শহরের ভায়না মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আয়োজিত শোক সমাবেশে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা ও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব এবং মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি শোকাহত নেতাকর্মী ও মাগুরাবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।

শোক কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/তা.কা

 

বেগম খালেদা জিয়ামাগুরাশোক

শেয়ার করুন: