শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় চার্জশিটভুক্ত আসামি ফের গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক কন্যা উর্মি (১০) ও যুবতী তন্বী আক্তার (২৩) হত্য মামলার চার্জশিট ভুক্ত আসামি ছগির আকন (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে। ছগির উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়।

সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় আ. লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ছগির এ মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি।

জানা গেছে, ছগিরের বড় ভগ্নিপতির বাড়ি ওই করিম আকন বাজার এলাকায়। দুটি হত্যা মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও লোক নিন্দার ভয়ে তার বড় ভগ্নিপতির বাড়িতে সে অবস্থান করত।

২০১৭ সালে সাংবাদিক জুলফিকার আমীন সোহেল এর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঊর্মীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত বাগানের নালার মধ্যে ফেলে রাখে। তিনদিন পর নিহত ঊর্মি  গলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

অপরদিকে ২০২২ সালে তন্বী আক্তার কে জবাই করে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখে এই ঠান্ডা মাথার খুনি ছগির। একদিন পর বাগান থেকে নিহত তন্বীর লাশ উদ্ধার করেন পুলিশ।
এ দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন। মামলা দুটি পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তার অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো. খায়রুল হাসান বলেন, মঠবাড়িয়া থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে অভিনব কায়দায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

মঠবাড়িয়ানাজিরপুরগ্রেপ্তার

শেয়ার করুন: