শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় দেশিও প্রজাতির কালিম পাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় দেশিও প্রজাতির কালিম পাখি উদ্ধার করে অবমুক্ত
গাইবান্ধায় দেশিও প্রজাতির কালিম পাখি উদ্ধার করে অবমুক্ত

গাইবান্ধা সদর উপজেলায় দেশিও প্রজাতির একটি কালিম পাখি উদ্ধার করা হয়েছে। পরে প্রকৃতিতে পাখিটি অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার দক্ষিণ নারায়নপুর এলাকা থেকে পাখিটি উদ্ধার করেন তীর-গাইবান্ধা সরকারি কলেজ শাখা।

এর আগে বুধবার কচুর জমি থেকে ওই এলাকার এক ব্যক্তি কালিম পাখিটি শিকার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টিম ফর এনার্জি এন্ড                                                                                                         এনভায়রনমেন্টাল রিচার্স (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ ও প্রচার সম্পাদক মেজবাহুল হক পাখিটি উদ্ধার করে।

তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন জানান, পাখি প্রকৃতির একটি অংশ। এটি পরিবেশ সহ জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখে।

তিনি বলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কালিম পাখিটিকে উদ্ধার শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, আজ পরিবেশ দিবসে বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত।

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা ২০১৯ সাল থেকে পরিবেশ, জীববৈচিত্র এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে।

ভোরের আকাশ/জাআ

অবমুক্তকালিম পাখিগাইবান্ধা

শেয়ার করুন: