শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার পদায়ন দিয়েছে পুলিশ সুপার ফারজানা ইসলাম। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ হয়।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায়, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলায়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

বরিশালনারী পুলিশ সুপার

শেয়ার করুন: