শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারীসহ নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারীসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারীসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পীরবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫) এবং সরাইল উপজেলার চুন্টা গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে যুথী আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুমিল্লা-সিলেট হাইওয়ে দিয়ে যাত্রী নিয়ে ঘাটুরা অভিমুখে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় পৌঁছালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী ‘টিএ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ একই পরিবারের তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক যুথী আক্তারকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশাচালক জয়নাল আবেদীনও।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুথী আক্তার তাঁর স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই দুর্ঘটনায় তাঁর স্বামী জাকির হোসেন এবং দেড় বছর বয়সী শিশু সন্তান জায়ান আহমেদ গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: