শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর, সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছে। এ স্থানে প্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং ফুড ওভার ব্রিজ নির্মাণ দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয় ছাত্র-জনতা।  

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পান্তাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম পান্তাপাড়া এলাকার হামিদ মিয়ার মেয়ে।  

স্থানীয়রা জানায়, ওই সময় মরিয়ম বেগম রাস্তা পাড় হচ্ছিলেন। এরই মধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

এদিকে, এ ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এরপর মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পান্তাপাড়ার আশপাশে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এখানে ফুড ওভার ব্রিজ না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথচারীরা। জরুরি ভিত্তিতে এই স্থানে ফুড ওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ দুর্ঘটনায় মরিয়ম বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। ওভার ব্রিজের দাবি করা বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোরের আকাশ/জাআ

গাইবান্ধা

শেয়ার করুন: