শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের সব পরীক্ষা জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসনের তত্ত্বাবধান, শিক্ষা বিভাগের সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলার সব কেন্দ্রেই ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ১০টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ২টি এবং এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা ৩টি কেন্দ্রে। সব মিলিয়ে মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর জেলায় সাধারণ এইচএসসি পরীক্ষার্থী ৭ হাজার ৪২৪ জন, আলিম পরীক্ষার্থী ১৬৪ জন এবং এইচএসসি (ভোকেশনাল) ও বিএমটি পরীক্ষার্থী ৯১৩ জন। মোট ৮ হাজার ৫০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তথ্য সংগ্রহের পর জানানো হবে।

প্রথম দিনের পরীক্ষা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং আগামী পরীক্ষাগুলোও একই পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছেন।

পরীক্ষার্থীরাও কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছে। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থী বলেন, শান্ত ও নিরাপদ পরিবেশে কোনো চাপ ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি। একই ধরনের অভিমত জানায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরাও।

অভিভাবক কনকব্রত ত্রিপুরা বলেন, কেন্দ্রগুলোতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকায় অভিভাবকদের মধ্যে স্বস্তি ছিল।

আরও পড়ুন

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

এক কেন্দ্র সচিব জানান, প্রশ্নপত্র বিতরণ থেকে উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত প্রতিটি কার্যক্রম শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

খাগড়াছড়িএইচএসসি পরীক্ষা

শেয়ার করুন: