শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে শিশু ধর্ষণের দায়ে ২জনের যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরে শিশু ধর্ষণের ঘটনায় দুই  জনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদন্ডাদেশ  দিয়েছে আদালত।

বৃহসপতিবার (১৪মে) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো জেলার মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের সুলতান সরদারের ছেলে মো. নজরুল ইসলাম সরদার ও মোসলেম হাওলাদারের মেয়ে মোসাঃ গোলাপী বেগম। 

আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ভিক্ষাবৃত্তি করা মানসিক প্রতিবন্ধী পিতা-মাতার ভুক্তভোগী শিশুটি  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ২০১৬ সালের ১৭ আগস্ট দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে তার খালা ও প্রতিবেশীরা তাকে স্কুল সংলগ্ন এলাকার পাশে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন। 

জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তাকে চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দন্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম সরদার দক্ষিণ কবুতরখালী এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। আসামি গোলাপী বেগমের সহযোগিতায় নজরুল শিশুটিকে এভাবে একাধিকবার ধর্ষণ করে। 

আরও পড়ুন

বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ওই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওই রায় দেন।

ভোরের আকাশ/ র.ই


 

যাবজ্জীবন কারাদন্ডনজরুল ইসলাম সরদার

শেয়ার করুন: