মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার ( ২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সঠিকভাবে হাত ধোয়ার নানা দিক তুলে ধরে আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
অন্যনের উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল, ফুলবাগ চালা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ।
সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত থাকতে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এই আয়োজনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধিমহল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী গন।
ভোরের আকাশ/সু.পা