শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ জাকির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে অগ্নিদগ্ধ তিন জনের মধ্যে দুইজনের মৃত্যু হলো।

শনিবার(২১ মার্চ) রাত ২ টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।টানা দশ দিন মৃত্যুর সাথে পাঞা লড়ে মৃতু্যবরণ করেন তিনি।

নিহত জাকির হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী গ্রামের  মকবুল হোসেনের পুত্র । তিনি মূখী স্কুল বাজারের সফল কসমেটিক ব্যবসায়ী ছিলেন।

এর আগে বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় একটি বহুতল ভবনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে জাকিরসহ তিনজন দগ্ধ হন। আহত অন্যরা হলেন,রবিউল ইসলাম (২৫) ও ইয়াসিন (৩৭)। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এরমধ্যে গত ১৩ মার্চ দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।ইয়াসিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের আলী হোসাইনের ছেলে। ইয়াসিন  ও জাকির পরস্পর বন্ধু ছিলো। ঘটনার দিন মাওনা চৌরাস্তায় দোকানের কেনাকাটা করতে দুই বন্ধু একসাথে এসেছিলো।হাসপাতালেও তারা পাশাপাশি বেডে ছিলো বলে জানিয়েছেন স্বজনরা।

জাকিরের বোন তাছলিমা জানান, বার্ন ইউনিটে জাকির ১৩ নম্বর বেডে আর তার বন্ধু ইয়াসিন ১৪ নম্বর বেডে ছিলো। বন্ধুর মৃত্যুতে খুব ভেঙে পরেছিলো। তার সাত বছর বয়সী এক মেয়ে ও তিন বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।সে মূখী স্কুল বাজারের একজন সফল ব্যবসায়ী। ঈদের দিন তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর আগুন দ্রুত ভবনের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ঈদ উপলক্ষে এলাকায় প্রচুর লোকসমাগম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর মডেল থানার ওসি অপারেশন সঞ্চয় সাহা জানান,দুপুরে শাহাবাগ থানা থেকে মেসেজ পেয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ  করা হয়েছে।স্বজনদের শাহাবাগ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ 

গাজীপুর

শেয়ার করুন: