শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে লেবু, আম, সুপারী সহ বিভিন্ন জাতের প্রায় সাড়ে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

গাছের চারা ও সার সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। কৃষকদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে লেবুর উৎপাদন বৃদ্ধি এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১'শ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছ/বৃক্ষের চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। লেবু ফসলের ক্ষেত্রে কৃষক প্রতি ৫টি লেবু চারা এবং ৩০ কেজি জৈব সার সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন

শ্রীপুরে স্কুলের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ৫'শ ৮২ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫টি গাছের চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি সহায়তা দেয়া করা হয়।

উপজেলার ৯৭ টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে প্রত্যেকটিতে ২০ টি গাছ/ বৃক্ষের চারা, ১'শ কেজি জৈব সার এবং  ২০ টি বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলায় মোট ৪ হাজার ৮'শ ৫০ টি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৫'শ টি লেবুর চারা ও জৈব সার সহায়তা প্রদান করা হয়।

আনুষ্ঠানিক ভাবে সহায়তা প্রদান কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

চারা বিতরণ

শেয়ার করুন: