লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় কিশোর নিহত

লক্ষ্মীপুরে মাটিবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পেশায় মাটি কাটার শ্রমিক ছিল।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম একই ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এসময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মাটিবাহী পিকআপ গাড়িটি জকসিন বাজার এলাকা থেকে ভবেরহাট দিকে যাচ্ছিলো। সেটি চাঁদখালী এলাকায় হাওলাদার বাড়ির দোকানের সামনে এসে রাস্তা পারাপারের সময় রিহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালকে আটক করা হয়েছে। পিক-আপটি জব্দ করা হয়। শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/মো.আ.