শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ, গ্রেপ্তার ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা ফুলছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।  এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।  এর আগে বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) ও একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় অভিযান চালানো হয়।  এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ১টি টিউবওয়েল ও ২টি মোবাইল জব্দসহ বালু ব্যবসায়ী এনামুল হক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।  পরে ড্রেজার মেশিন দুটি পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।

পরে রাতেই ওই সব জব্দ করা সরঞ্জামদি সহ গ্রেপ্তারদেরকে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।  তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ড্রেজার মেশিনজব্দগাইবান্ধা

শেয়ার করুন: