শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দীপনা পুরস্কার বিতরণ
গাজীপুরের শ্রীপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড্ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, উদ্দীপনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার।
হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান সজল, বরামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ,অভিভাবক মোঃ দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির সাংবাদিক টিপু সুলতান ও রাতুল মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পারভীন আক্তার, জেলা সহকারী পরিদর্শক মেহেদী হাসান, শিক্ষার্থী জিয়েনা জাহিন মিম, সানজিদা আজাদ প্রিন্সী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ছয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ