গাইবান্ধায় ট্রেনে কাটা পরে নারী নিহত

গাইবান্ধায় সদর উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রেজিনা বেগম (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। এর আগে আজ সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী স্টেশনের দক্ষিণে কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিনা বেগম জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, রেজিনা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। আজ সকালে বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি কাজীবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে রেজিনা বেগম কাটা পড়েন।
এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই