শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা শাখার উদ্যোগে (২২ নভেম্বর) শনিবার বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। সকাল থেকেই শহীদ ওমর ফারুক মিলনায়তন এলাকায় অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সকাল ১০টায় সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা পরিষদ কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তারা অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

সভায় সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রব, বাগেরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহফুজ, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আউয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসশস্ত্র বাহিনী দিবস

শেয়ার করুন: