শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে আবারো উদ্ধার ৮ পিস ককটেল, গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রাম থেকে অভিযান চালিয়ে ৮ পিস অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে নলবুনিয়াকান্দি মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। একের পর এক ককটেল উদ্ধার জনমনে আতঙ্ক বিরাজ করছে, আবার কি হবে?

গ্রেপ্তারকৃতরা হলেন নলবুনিয়াকান্দি গ্রামের ইব্রাহিম খানের ছেলে মো. মামুন খান (৪০), অপরজন একই গ্রামের মো. তাজু মোল্লার ছেলে মো. বাবু মোল্যা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুইটি প্লাস্টিকের বালতি পরীক্ষা করলে এর ভিতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে এবং আসামিদের থানায় নিয়ে যায়।

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান, ৮ পিস অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামিদ্বয় বর্তমানে থানা হাজতে রয়েছে।

ভোরের আকাশ/জাআ

মুন্সীগঞ্জগ্রেফতার

শেয়ার করুন: