শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৩ আসনে আ.লীগের সাবেক নেতার মনোনয়নপত্র দাখিল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে ‘জনতার দল’ নামে একটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রবিউল ইসলাম।

তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০২০ সালে উপনির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁর পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন পৌর শহরের বাসিন্দা রিয়াজুল ইসলাম। রবিউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ ফরিদপুর চেরাডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মনোনয়নপত্রে উল্লেখ করা রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মনোনয়নপত্র জমাকারী রিয়াজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘রবিউল ভাই আমার পরিচিত। কয়েক দিন আগে নির্বাচনের কাগজপত্র আমাকে পাঠান এবং জমা দিতে বলেন। আজকে সেটি জমা দিয়ে এসেছি।’

এরপর আর কথা বাড়াতে চাননি তিনি। রবিউল ইসলামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি কোথায় আছেন, তা জানি না।’

ভোরের আকাশ/মো.আ.

 

মনোনয়নপত্র দাখিলআওয়ামীলীগ নেতাদিনাজপুর

শেয়ার করুন: