শিরোনাম
দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনাদেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

অভাবের সংসারে মেয়ের বিয়ে, পাশে দাঁড়াল রায়পুরের যুব সংগঠন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে ৪০তম মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্র এক পরিবারের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সংগঠনের কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, মো. জহির হোসেন, মাসুদুর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ খান, সদস্য শাহজাহান মাঝি এবং রায়পুর বাজারের বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এম আর সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

কঠিন চ্যালেঞ্জের মুখে জাতিসংঘের জলবায়ুবিষয়ক ৩১তম সম্মেলন

এ সময় সংগঠনের উপদেষ্টা মো. জহির হোসেন বলেন, ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের এ মানবিক কার্যক্রমে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে প্রবাসে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা এবং দেশের অভ্যন্তরে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, সংগঠনের কার্যালয়ে প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপদেষ্টা মাসুদুর রহমান বেপারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: