শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাউবিতে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘আউটকাম-বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম প্রণয়ন, এক্রেডিটেশন ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে (লেকচার গ্যালারীতে) অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, আধুনিক বিশ্বে উচ্চশিক্ষা এখন কেবল জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়; বরং এটি ফলাফলভিত্তিক, গুণগত মানসম্পন্ন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রক্রিয়া। এই বাস্তবতায় বাউবি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ফলাফল-ভিত্তিক শিক্ষা (OBE) ও বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিজনেস এন্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগ-এর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদার। সেমিনারে বিভিন্ন স্কুলের ৯১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/এসএইচ
 

বাউবিসেমিনার

শেয়ার করুন: