শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েটে নির্মাণ শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সম্প্রসারিত ক্যাম্পাসে নির্মাণাধীন ১০ তলা নতুন একাডেমিক ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম গোলাম মোস্তফা ওরফে গোলাপ মিয়া (২১)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি রংপুর থেকে কুয়েটে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় সাব-কন্ট্রাক্টর ও সহকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহকর্মীর মৃত্যুতে ক্ষুব্ধ শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এসএস জেভি-এর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা নির্মাণ সাইটে নিরাপত্তা ত্রুটির অভিযোগ এনে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার (পিএম) দেবাশীষসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের আরেক প্রকৌশলীকে অফিসে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ বলেন, নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

ভোরের আকাশ/আ.ব
 

শ্রমিকের মৃত্যুখুলনাবিক্ষোভ

শেয়ার করুন: