শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাসাবাড়ি থেকে সোনা চুরি করে পালানোর সময় নারী আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা মহানগরীতে বাসা বাড়ি থেকে সোনা চুরি করে পালিয়ে যাওয়ার সময় রেহেনা বেগম নামের এক নারীকে আটক করা হয়। 

বৃহস্পতিবার ৬ আগষ্ট বেলা ১১ টার দিকে তাকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া হাজী ইসমাইল সড়ক থেকে আটক করা হয়। ওই নারী চট্টগ্রাম জেলার বাইজিদ উপজেলার শেরশাহ ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: ছাত্তার মল্লিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শেখপাড়া হাজী ইসমাইল সড়কের ২১ নং বাড়ির চতুর্থ তলার বাসিন্দা শোভা তার ছেলেকে টিফিন খাওনোর জন্য স্কুলে যায়। বাড়ি ফিরে এসে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। এ সময় রেহেনা বেগম নামের ওই নারীকে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। 

আরও পড়ুন

সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রসহ ‘চাকু স্বাধীন’ আটক

ওই নারী নীচে নামার সময় শোভা তাকে জাপটে ধরে এবং তাকে মারধর করতে থাকে। পরে চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়। এ সময়ে তাকে স্থানীয়রা আটক করে ফেলে। তার দেহ তল্লাশি করে ব্যাগ থেকে সোনা উদ্ধার করা হয়। তবে ব্যাগে কি পরিমাণ সোনা ছিল তা তারা জানাতে পারেনি।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে ওই নারীকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ওই নারী একজন প্রশিক্ষিত চোর। তার সহযোগিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/রই 

হাজী ইসমাইল

শেয়ার করুন: