শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা জেলা যুবদল সভাপতির সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। 

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন কল্লোল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে আমি রাজনীতি করে আসছি। আমার রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র কখনো সফল হবে না।”

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কল্লোল আরও বলেন, মাগুরা জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুন

‎পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহামেদ, পৌর যুবদলের সদস্যসচিব খান মাহবুবুর রহমান শান্তিসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ র.ই

 

সংবাদ সম্মেলনেকল্লোল

শেয়ার করুন: