শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

‎পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।

‎‎বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়।

‎‎র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মনজুরুল আহমদ সিদ্দিকী, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ রেড ক্রিসেন্টের দুই শতাধিক সদস্য। 

‎র‍্যালি শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। 

আরও পড়ুন

জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে মাংসের দোকান সিলগালা

বিশেষ করে করোনাকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

রেড ক্রিসেন্ট সোসাইটিমনজুরুল আহমদ সিদ্দিকী

শেয়ার করুন: