শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের একক সংঘ ক্লাবের সামনে থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সাইদুর রহমান বাচ্চু বলেন, গরিবের ঘরেই আমার জন্ম, আমি নিজেও এই কষ্ট অনুভব করেছি, যার কারণে আমি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। প্রচন্ড শীতের মাঝে মানুষ কতো কষ্ট করছে, আমি তা উপলব্ধি করে কিছু হতদরিদ্র, যারা শীতবস্ত্র কিনতে পারছে না তাদের জন্যই আমি এই শীতবস্ত্র বিতরণ করছি।

তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে আছি মহান আল্লাহ আমাকে যতদিন সমর্থ দিবেন আমি ততদিন এই হতদরিদ্র গরিব মানুষের পাশে থাকবো। এবং যতোটা পারি, যেভাবে পারি, যেকোনো দুর্যোগ, যেকোনো অসুবিধা, শীত, বর্ষার মাঝে হতদরিদ্র মানুষের পাশে থাকবো। আমি যেহেতু নিজেও দরিদ্রতার সঙ্গে লড়াই করেছি, তাই দরিদ্র মানুষের কষ্ট আমি অনুভব করতে পারি। সেই উপলব্ধি থেকেই আমি গরিব মানুষের পাশে দাঁড়ায়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভির মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, আনোয়ার হোসেন রাজেশ সহ আরো অনেকেই।

ভোরের আকাশ/এসএইচ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: