শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও চারটি গুলিসহ চিহ্নিত এক ডাকাত গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)  বিকেল সাড়ে ৪ টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীস্থ রেল স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

মো. রাসেল ওরফে রিয়াজু (৩৩) ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

অলক বিশ্বাস বলেন, বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রেল স্টেশন এলাকায় অপরাধ ঘটানোর উদ্দেশে জনৈক দুর্বৃত্ত সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে হয় হয়।

এ সময় পুলিশ গ্রেফতার আসামির কাছ থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক এবং ৪ টি কার্তুজ উদ্ধার করেছে।

জেলা পুলিশের এ মুখপাত্র জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত। ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারগ্রেফতার

শেয়ার করুন: