শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কবি আহসান হাবীব স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কবি আহসান হাবীব স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কবি আহসান হাবীব স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরে বরেণ্য কবি, সাহিত্যিক ও সম্পাদক আহসান হাবীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার ও পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোঃ ফিরোজ খান।  

জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন কলেজের সহকারি অধ্যাপক (বাংলা) ও পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোঃ আবুবকর সিদ্দিক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম প্রমুখ।

এছাড়াও জেলার সাহিত্য অনুরাগী, তরুণ লেখক ও পাঠক সমাজ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আধুনিক বাংলা কবিতার অন্যতম স্তম্ভ আহসান হাবীব।  তাঁর কবিতায় নিঃসঙ্গতা, সমাজচেতনাও মানবিক বোধ অসাধারণভাবে উঠে এসেছে।  সাহিত্যে তার অবদান জাতীয় সম্পদ।  আহসান হাবীব শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক পথপ্রদর্শক।  তার সাহিত্যকর্ম আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।  পিরোজপুরবাসীর গর্ব হওয়া উচিত যে এমন এক গুণীজন আমাদের মাটিতে জন্মেছেন।

এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরপুরস্কার বিতরণকবি আহসান হাবীব

শেয়ার করুন: