শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় বোরো মৌসুমে ১৭,৭৮১ টন ধান ও ৭৪,৪১৩ টন চাল সংগ্রহ শুরু

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের খাদ্যশস্য উৎপাদনের অন্যতম এলাকা বগুড়ায় চলতি মৌসুমে ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান ও ৭৪ হাজার ৪১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। সংগ্রহমূল্য ধান প্রতি কেজি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১ টায় বগুড়া সদর এলএসডি প্রাঙ্গণে জেলার অভ্যন্তরীণ এই বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংগ্রহ অভিযানে কৃষকরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বোরো সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, বগুড়া শহর বিএনপির সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদ মিয়া, বগুড়া সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোঃ সাইফুজ্জামান, উপজেলা খাদ্য পরিদর্শক (কারিগরি) এবিএম কিবরিয়া, বেতগাড়ী এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, নামুজা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান। 

ভোরের আকাশ/এনএস

বগুড়া

শেয়ার করুন: