শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় র‌্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ১৪নং ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত র‍্যাব সদস্যরা হলেন– ইব্রাহিম, মাহী ও নাজিবুল। তাদের মধ্যে নাজিবুল গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে র‍্যাব-১১-এর পাঁচ থেকে ছয় সদস্য বোয়ালিয়া খাল এলাকায় গিয়ে নানা তথ্য সংগ্রহ করে। এ সময় একদল সন্ত্রাসী তাদের ধারালো অস্ত্রসহ ধাওয়া দেয় এবং তিন জনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‘তিন জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

আরও পড়ুন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘হামলায় তিন জন র‍্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি দুজন নারায়ণগঞ্জে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘র‌্যাবের কয়েকজন সদস্য গোপনে মাদকের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। তথ্য সংগ্রহের সময়ে তারা সিভিল ড্রেসে ছিল। এদিকে তাদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায় ও কুপিয়ে আহত করে। আহত র‌্যাব সদস্যদের মধ্যে অনেকের মাথায় আঘাত লেগেছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সন্ত্রাসীনারায়ণগঞ্জহামলা

শেয়ার করুন: