শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জোটবদ্ধ নির্বাচনে জামায়াত প্রার্থীকে এনসিপির সমর্থন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে-১ আসনে এনসিপি প্রার্থী লাবাবুল বাসার মনোনয়ন পত্র জমা দেননি। আসন সমঝোতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে  জামায়াতের প্রার্থী এএসএম মতিউর রহমানকে সমর্থন জানিয়ে আসন ছেড়ে দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী অ্যাড. লাবাবুল বাসার দয়াল। দলীয় সূত্রে জানা গেছে, শৈলকুপা আসনে জোটবদ্ধ নির্বাচন করবে এনসিপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।

এনসিপি নেতা অ্যাড. লাবাবুল বলেন, আমি জাতীয় জোটে নমিনেশন পাই নি। এতে আমার দু:খবোধ নেই। প্রধান কারণ, আমার হারানোর কিছু নেই। আগেই বলেছি, যতদূর হাঁটবো, ততদূর প্রাপ্তি। আমার নির্বাচনী আইডিয়া নিয়ে দলের পক্ষে জোটগতভাবে নির্বাচনী মাঠে থাকবো।

উল্লেখ্য ঝিনাইদহের ৪ টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে কোন আসনে এনসিপির প্রার্থী হিসেবে কেউ মনোনয়ন পত্র দাখিল করেনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, জেলার সংসদীয় চারটি আসনে মোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

এনসিপিঝিনাইদহজামায়াত

শেয়ার করুন: