শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

লক্ষ্মীপুরের রায়পুরে বাবা আলী দেওয়ান সর্দারকে (৭৫) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘটনার পর পালিয়ে যান ছেলে মামুন (৩৫)। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, আলী দেওয়ানের ছোট ছেলে মামুন মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। কয়েকদিন আগে মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়। ঈদের আগে জামিনে বেরিয়ে পুনরায় মাদকবিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন মামুন। এসব নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।  

একপর্যায়ে রাতে আলী দেওয়ান সর্দার এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলের কাছে ওজু করতে গেলে পেছন থেকে ছেলে মামুন তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এতে ঘটনারস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন মাদকবিক্রি এবং সেবন করতেন। তার বাবা এসব কাজে বাধা দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটকে অভিযান চলছে।

ভোরের আকাশ/এসএইচ

লক্ষ্মীপুর

শেয়ার করুন: