শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লালদীঘি পাড়স্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মঙ্গলবার (১৯ মে) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী মহোদয় এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃত্ব দেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট পুলিশ কমিশনার মহোদয়ের কাছে রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় তুলে ধরেন।

সভায় তিনি রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য রিহ্যাব এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন।

এসময় তিনি উল্লেখ করেন, রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৩৬ (১) এর অনুবলে প্রথমে আপোষে নিষ্পত্তির প্রচেষ্টার বাধ্যবাধকতা রয়েছে। উপরোক্ত বিষয়ে কোন মতবিরোধ সৃষ্টি হলে থানায় অভিযোগ গ্রহনের আগে রিহ্যাবের মেডিয়েশন এ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি বরাবর প্রেরণের অনুরোধ করেন।

আরও পড়ুন

ফেসবুকে রুমিন ফারহানার কঠোর বার্তা

সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন, চট্টগ্রামে বর্তমানে রিহ্যাব সদস্য বহির্ভূত অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যক্তি পর্যায়েও অনেকে শেয়ার বিল্ডিং তৈরি করে রিয়েল এস্টেট ব্যবসা করছে। এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী নিয়ম নীতি না মেনে ভবন তৈরি করছে এবং গ্রাহকদের সাথে প্রতারণা করছে, কিন্তু এর ভিত্তিহীণ দায় এসে পড়ছে রিহ্যাব এর উপর। এতে রিহ্যাব এর সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে সহায়তার জন্য তিনি পুলিশের সুদৃষ্টি কামনা করে সংশ্লিষ্ট থানায় অযথা হয়রানী না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহবান জানান এবং সিএমপি ও রিহ্যাব এর সমন্বয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠনের আহবান জানান।

ভোরের আকাশ/এসএইচ

সিএমপি কমিশনার

শেয়ার করুন: