শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ  অবস্থান কর্মসূচি পালন করেছে  শ্রীপুরে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।  

শ্রীপুর উপজেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমীরুজ্জামান জানান, বেতন বৈষম্য নিরসনে ছয় দফা দাবিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান)-সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

তিনি আরো জানান, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছে। সরকার আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। আমরা  শিশুদেরকে ০ থেকে ১৮ মাসের শিশু, কিশোরী, গর্ববর্তী মহিলা ও করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনার টিকাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। তারপরও সরকার আমাদের দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা সরকারের কাছে আহব্বান জানাই, আমাদের দাবিগুলো মেনে নিয়ে স্বাস্থ্য সহকারীদের বৈষম্য দূর করুন।

শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, , সিনিয়র সহ-সভাপতি শাহিন আলম, মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন সহ শ্রীপুরে কর্মরত সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরস্বাস্থ্য সহকারীঅবস্থান কর্মসূচি

শেয়ার করুন: