শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

কয়া সীমান্তে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিনব্যাপী জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। ক্যাম্পে কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাড়ে ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

মাদক নির্মূলে খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সভাপতিত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন হোসনে আরা আক্তার, সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: