শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উখিয়ায় মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, জীবন্ত বক উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল, কৃত্রিম বক ও ফাঁদ ধ্বংস করেছে বনবিভাগ। এ সময় সাত শতাধিক জাল, তিন হাজারের বেশি কৃত্রিম বক ও ১শ টির ঘরাকৃতির ফাঁদ ধ্বংস করে দেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। উখিয়া বনবিভাগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উখিয়ার বিভিন্ন চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল। এছাড়া ১০ টি জীবিত বক ও ১টি শামুকখোল উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বকগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ,ইমার্জেন্সি রেসপন্স টিম কমিউনিটি পেট্রোল গ্রুপসহ দেড়শো জনের একটি টিম।

এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, আমরা বন্যপ্রাণী সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এলাকায় যারা অবৈধভাবে পাখি শিকার বা ফাঁদ বসায় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে অনুরোধ করছি, তারা যেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে সচেতন হয় এবং বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করেন।

অভিযানে অংশ নেওয়া টিমের সদস্যরা জানান, উখিয়া অঞ্চলের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী শিকারের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তবে এ ধরনের বড় ধরনের অভিযানের ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারউদ্ধার

শেয়ার করুন: