শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোষপাড়ায় ড্রেনেজ সংকট

জলাবদ্ধতায় জনদুর্ভোগ ও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জামালপুর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ৫নং ওয়ার্ডের অন্তর্গত বোষপাড়া এলাকা শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথের নিকটবর্তী হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত ঘটে। কিন্তু দুঃখজনকভাবে, এ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়ভাবে দেখা যাচ্ছে, অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই ড্রেনের নোংরা পানি উপচে রাস্তায় চলে আসে এবং দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, পাশাপাশি পরিবেশও হয়ে উঠছে অস্বাস্থ্যকর।

বিশেষ করে স্থির পানিতে মশার বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পায়, যা ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছেন। এই প্রেক্ষাপটে বোষপাড়া এলাকার বর্তমান পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করা, নিয়মিত বর্জ্য অপসারণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

এলাকাবাসীর সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, এটাই সকলের প্রত্যাশা।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: