শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের গরু নিয়ে গেল ভারতের বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশের ৭-৮টি গরু সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানায় বিজিবি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকায় সীমান্তের কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। 

গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করেন স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৭-৮টি গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখেন। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। 

রোববার দুপরে এ রিপোর্ট লিখা পর্যন্ত গরুগুলো ভারতীয় বিএসএফের কাছেই ছিল। এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

সীমান্তব্রাহ্মণবাড়িয়াবিএসএফ

শেয়ার করুন: