প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের আটটি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানরা এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
রবিবার (৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে পরিকল্পিত নগরায়ণ, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে অংশ নেওয়া আটটি উন্নয়ন কর্তৃপক্ষ ও নবনিযুক্ত চেয়ারম্যানরা হলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক): এস এম শফিকুল আলম মনা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক): ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ): মো. আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক): রেজাউল হাসান কয়েস লোদী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক): মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (ময়উক): মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ): উদবাতুল বারী আবু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক): মাশুকুল ইসলাম রাজিব।
ভোরের আকাশ/ র.ই