শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর ব্যানার অপসারণে প্রতিবাদ

পৌরসভা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপন এবং এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।

এবিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পঞ্চগড়বিএনপি প্রার্থী

শেয়ার করুন: