শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে। 

উপকারভোগীদের মাঝে বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম। তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব, অসহায়, পরিবারগুলোর মাঝে সরকার প্রদত্ত এসব চাল একেবারে খাবার অনুপযোগী যা সরকারের ভাবমূর্তিকে চরম ক্ষুন্ন করবে। 

তিনি এসব চাল ক্রয়ের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং চালের বস্তা পরিবর্তন করা হবে বলে জানান। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা গুদাম কক্সবাজার সদর, (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) বিধান বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান. এ অভিযোগ তিনি পেয়েছেন, অভিযোগ উঠা চাল ফেরতের জন্য বলা হলেও এতগুলো চালের বস্তা খুলে ভাল খারাপ দেখে ফেরত দেয়া আদৌ কষ্ট সাধ্য। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা রামু (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সরকারী মোবাইল নাম্বারে বারবার কল দিলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভোরের আকাশ/ র.ই

অভিযোগআব্দুল হাকিম

শেয়ার করুন: