জামালপুরে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি গাছ রোপন কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে কৃষক দল আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার ( ২৪ জুলাই) বিকেলে শহরের সাহাপুর গোরস্থানে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সদস্য সচিব গাউছুল আজম শাহীন ও সিনিয়র যুগ্মআহবায়ক সালেহীন মাসুদ মাস্টার প্রমুখ।
ভোরের আকাশ/এনউব