শেরপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় অনুদান প্রদান

শেরপুর জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ২১ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক সহায়তা অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে ) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তন ‘নিসর্গে’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অনুদানের চেক তুলে দেন শেরপুর, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
এ সময় তিনি বলেন, শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও থাকবে।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসানের সঞ্চালনায় তিনি আরও বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাদের সামগ্রিক চাহিদা পূরণে যথেষ্ট নয়, তবে জেলা পরিষদ পরিবার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তার ধারা অব্যাহত থাকবে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শেরপুর, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই