ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ, সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল (MCSF) প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নারিকেল, সফেদা, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উজ সামাদ রাফি (BSP, AFWC, PSC), বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ফরিদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. ইলিয়াস পারভেজ রানার তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় মিলিটারি কলেজিয়েট স্কুল (MCSF) এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, ফরিদপুর শাখার কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি আনন্দময় ও উৎসবমুখর হয়ে ওঠে।
বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, ফলজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু নির্মল রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ রোপণ করা প্রতিটি চারা ভবিষ্যতে ছায়া, পুষ্টি ও আশার প্রতীক হয়ে উঠবে।
লংকাবাংলা ফাউন্ডেশন জানিয়েছে, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/ এনউব