শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নির্বাচনি পরিবেশ নিরাপদ রাখতে মাদকাসক্ত ও কিশোর গ্যাংদের বিষয়ে সতর্ক থাকতে হবে

ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাদকাসক্ত  ও কিশোর গ্যাংদের ব্যবহার করে কেউ যেন নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত  করতে না পারে না পারে সে জন্য  আইন শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল  আবুল ফজল মোঃ সানাউল্লাহ। 

তিনি শনিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সেল ও ভিজিল্যান্স অবজার্ভেশন টিমের সদস্যদের সভায় প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।

নির্বাচন কমিশনার ফজল বলেন, কিছু কিছু জায়গায় কোন কোন  প্রার্থীর কর্মীরা মাদকাসক্তদের ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। এদের বিষয়ে এখন থেকেই প্রস্তুত থাকার জন্য আইন শৃংখলা বাহিনীকে  আহবান জানান তিনি। এছাড়া নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িতরা যদি নিরপেক্ষতা হারায় তাহলে তাদের বিরুদ্ধে কমিশন  ভয়ানক কঠোর হবে  বলে হুশিয়ার করেন নির্বাচন কমিশনার।

ভোলার বাস্তবতা উল্লেখ করে বিগ্রেডিয়ার ফজল বলেন, নৌপথ ব্যবহার করে কেউ কেউ বিরূপ পরিবেশ  তৈরি করতে পারে,সেক্ষেত্রে  আইন শৃংখলা বাহিনীকে দেখতে হবে অহেতুক অপরিচিত  লোকজন যেন ভোলায় যাতায়াত না করে।

এছাড়া সকল কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেন তিনি। যদি সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো সম্ভব না হয় তাহলে সেসব কেন্দ্রে পুলিশকে বডি ক্যামরা ব্যবহারের পরামর্শ  দেন কমিশনার। বয়স্ক, অসুস্থ এবং সকল ধর্ম-বর্ণের ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ। 

সভায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাঃশামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ নৌ কন্টিনজেন্ট প্রধান, কোস্টগার্ড, র‍্যাব ও আনসার বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  ভোরের আকাশ/ আ.র

আবুল ফজল মোঃ সানাউল্লাহ

শেয়ার করুন: