শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরাপের গ্রেফতার ও বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের সহযোগী হিসেবে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (সকাল ১১টা) মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে ৮ নং নহাটা ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা ও বনি আমিনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে তুরাপ বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা আরও জানান, তুরাপের বিরুদ্ধে সুমন আহাদ ও রিয়াজ হত্যা মামলাসহ নাশকতার অভিযোগে মোট চারটি মামলা রয়েছে।

সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে অবিলম্বে তুরাপকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান। কর্মসূচির শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেন।

ভোরের আকাশ/এসএইচ

মাগুরা

শেয়ার করুন: