শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বরিশালে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০:৩০ ঘটিকার সময় কাউনিয়া থানার বিসিসি ০১ নং ওয়ার্ডের জোড়া কবর পাসপোর্ট গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার এসআই (নিঃ) আল মামুন এবং এসআই (নিঃ) জ্যোতির্ময় হালদারের নেতৃত্বাধীন একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট গলি এলাকার একটি ভাড়াটিয়া বসতঘরে অভিযান চালায়। 

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সিঁড়িতে নবজাতক, খোঁজ নেই মা-বাবার

এ সময় তল্লাশি চালিয়ে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রাব্বি বেপারী,  শারমীন আক্তার, মো. গোলাম রাব্বি।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ভোরের আকাশ/র.ই
 

আল মামুন

শেয়ার করুন: