শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুর বিধবাকে ধর্ষণ ও ভিডিওর অভিযোগে মামলা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ওয়াই ফাই লাইন ঠিক করতে গিয়ে দুই সন্তানের জননী এক বিধবা নারীকে সংঘবদ্ধ  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের  নিজ মাওনা গ্রামে। ধর্ষকরা ওই সময় ধর্ষণের ভিডিও ধারণ করে। 

ঘটনা প্রকাশ করলে হত্যাসহ ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ধর্ষকরা। ধর্ষকদের হুমকির মুখে ভিকটিম মামলা করতে সাহস পাননি। মানুষিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ঘটনার সাতদিন পর  বৃহস্পতিবার রাতে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন। 

জানা যায়, চারবছর পূর্বে ভিকটিমের স্বামী মারা যান। দু’সন্তানকে নিয়ে একা বাড়িতে থাকেন ভিকটিম। পাশে দেবরের বাড়ি। গত ২৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ওয়াইফাই সংযোগ ঠিক করতে স্থানীয় দুই ওয়াইফাই ব্যবসায়ী  ভিকটিমের বাসায় যায়। সংযোগ ঠিক করার এক পর্যায়ে অভিযুক্ত দু’ব্যবসায়ী ফাঁকা বাড়িতে ভিকটিমকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। এসময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। 

এ ঘটনা কাউকে জানালে বা প্রকাশ করলে তাকে খুন করা হবে। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।  হুমকির মুখে অসহায় নারী ঘটনার পর থেকে অসহ্য যন্ত্রণায় ভোগতে ছিলেন। মানুষিক যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় মেম্বার ও স্বজনদের জানান। তাদের পরামর্শে সুবিচার পেতে ভিকটিম বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় দু’ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।  

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত)ও মামলার তদন্ত কর্মকর্তা শামীম আকতার জানান, ভিকটিমকে আদালতের মাধ্যমে  ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেফতার ও তদন্তের  স্বার্থে অভিযুক্তদের পরিচয় গোপন রাখা হলো।

ভোরের আকাশ/মো.আ.

দলবদ্ধ ধর্ষণনারীগাজীপুর

শেয়ার করুন: